Skip to main content

Story Mother

গল্প মা
-----------
অনেক অনেক দিন আগের কথা। আমাদের দেশে এক গ্রামে বাস করত এক বুড়ি মা। তিনি একটুতেই রেগে যেতেন। আর একবার রেগে গেলে রাগ থামতই না। রেগে গেলে আর মানু ষ কে কষ্ট দিয়ে কথা বলতেন। কটু কথা রেগে রেগে বলে ফেলতেন। তিনি তার বাড়িতে একাই থাকতেন।
একদিন বুড়ি মায়ের অসুখ হল। কিন্তু কেউ  তাকে দেখতে এল না। একদিন যায় ,দুই দিন যায়, কেউ যখন দেখতে এল না তখন বুড়ি মা বুঝলেন তার রাগের জন্য আর কটু কথা বলার জন্য কেউ তাকে পছন্দ করে না। তাই তার বিপদে কেউ আসেনি। কেউ খবর নেয়নি। তিনি মনে মনে ঠিক করলেন,আর কখনো তিনি রেগে যাবে না, কাউকে কষ্ট দিয়ে কথা বলবেন না । আর কটু কথা বলবেন না।  
চতুর্থ দিনের দিন সেই গ্রামে বাস করা একজন জ্ঞানী লোক, তিনি বুড়িমাকে  দেখতে আসলেন। বুড়িমা দেখে তিনি খুব কষ্ট  পেলেন। তিনি খাবার নিয়ে এসে খাইয়ে দিলেন। তখন বুড়ি মা নরম গলায় বলল,’আমি আর কাউকে কটু কথা বলব না।‘
জ্ঞানী মানুষ তা নিয়ে কিছু বললেন না। তিনি  বললেন,বুড়ি মা আপনি কি বই পড়তে পারেন? বুড়ি মা মাথা ঝাঁকাল। জ্ঞানী মানুষ বললেন,সুস্থ হলে আপনি বই পড়বেন। আপনি যদি বই পড়েন তখন সবাই আপনাকে অনেক ভালবাসবে। বুড়ি মা অবাক হলেন। যে বই পড়ে তাকে মানুষ ভালবাসে ,এটা অদ্ভূত কথা তো। বুড়ি মা বললেন,’ এমন আদ্ভুত কথা কখনো তো শুনিনি।‘ জ্ঞানী মানুষ বুড়িমাকে সব বুঝিয়ে বললেন।
পরের দিন বুড়ি মা সুস্থ হলেন। সুস্থ হতেই তিনি  ঘরের বারেন্দায় বসে বই পড়তে লাগলেন। বলতে গেলে সারাদিন বই নিয়েই তিনি থাকলেন। বুড়ি মা বাড়ির সামনের পথ দিয়ে আসা  যাওয়ার পথের মানুষেরা সবাই তা দূর থেকে দেখতে লাগল। পরের দিন ,তারপরের দিন দুই একজন সবাই ভয়ে ভয়ে এলেন। একে একে একজন দুইজন করে সবাই জানতে চাইলেন, বুড়িমা এই কয়দিন কোথায় ছিলেন? জানতে চাইল একজন একজন করে সবাই।  কি পড়ছেন ,জানতে চাইল। প্রতিবারই বুড়ি মা সবাইকে অবাক করে দিয়ে হেসে উঠে অতি নরম গলায় ছোট ছোট উত্তর দিয়ে সবাই কে জানিয়ে দিলেন, তিনি এখন বই পড়েন বলে ঠিক মতন কার সাথে দেখা হয়না।
সবাই অবাক হয়ে দেখল বুড়িমা এত টুকু রাগ করে কথা বলছে না। ধীরে ধীরে  সবাই সেই কথা জেনে গেল। আর তাকে দেখতে মানুষ আসতে লাগল। শিশুরাও এল। কিশোর আর কিশোরীরাও।
শিশুদের দেখে বুড়িমা বলল, তোমরা আমার কাছে গল্প শুনবে? শিশুরা সবাই এক যোগে রাজী হয়ে গল্প শুনতে বসে পরল।  বড়রা তো অবাক।  আরে কি করে বুড়িমা বদলে গেল!
বই পড়ে কি তাহলে বদলে যাওয়া যায়বহু দূর থেকে মানুষ বুড়িমাকে দেখতে এল। আর অবাক বিস্ময়ে দেখতে লাগল, তাদের অতি চেনা অসম্ভব রাগী বুড়িমা বই এর ছোয়ায় বদলে গেছে। তিনি গল্প বলছেন আর শিশুরা মনোযোগ দিয়ে গল্প শুনছে!

আস্তে আস্তে বুড়ি মার নাম বদলে গেল । কেউ আর তাকে বুড়িমা বলে ডাকে না। এখন সবাই তাকে ডাকে গল্প মা বলে।

Comments

Popular posts from this blog

Affection ( A children's story )

Affection  ----------------- Once upon a time there was a king named  Raza Zinzir. One day the King Raza Zinzir sat on the cot with his little daughter. His daughter asked for a story. Then he started to tell a story.  A tiger and a tigress lives in a jungle. Oneday at noon the tiger tells the tigress, 'Oh dear! I have  a disire to eat a deer!' The tigress tells with soft voice,' Are you cure from your leg pain? Oh! You are badly wounded.' The tiger depresses and tells ,' I feel better now but I cann't hunt for some days.' The tiger closes his eyes. The tigress smiles and tells ,' O! dear! you have nothing to worry about hunt. You take rest and I will take hunt for you.Ok honey?' The tigress goes at once. The tiger looks at the path of tigress. The tiger looks at the sky and thinks about his misfortune. He fell in the hole and wounded his leg . But he is getting well gradually. After some time he fell asleep. Suddenly he wake ...

My First Book ( Book cover )

All children story, all story for children. My first book,name is RAZA ZINZIR ( King Zinzir ).Published in February 2013 by Jalchhabi Prokashan, Dhaka,bangladesh. ISBN : 978-984-33-5596-6 . Book cover draw by Ashabur Reza and all picture in the book are drawn by my daughter Nuren Noorain(9) and niece Anika Taslim . 8 Author write this book ,17 stories are their , 7 Author write 7 stories and rest of 10 stories is mine. My daughter Nuren Noorain write a story here, name sisu (CHILD ).